গোয়াইনঘাটে তীব্র গরমে গবাদি পশুর খড় সংগ্রহে ব্যস্ত কৃষক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে তীব্র গরমে গবাদি পশুর খড় সংগ্রহে ব্যস্ত কৃষক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৪:১৫:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে তীব্র গরমে গবাদি পশুর খড় সংগ্রহে ব্যস্ত কৃষক

ছবি : নিজস্ব


সিলেটের ন্যায় গোয়াইনঘাট উপজেলায় ও বইছে তীব্র তাপদাহ। তাপপ্রবাহের মতো বৈরী আবহাওয়ার মধ্যেও এবার আনন্দচিত্তে বোরো ধান ঘরে তুলেছেন উপজেলার কৃষকেরা। খরায় ধান কেটে তোলার পাশাপাশি অনায়াসে গবাদি পশুর খাদ্য খড়ও তুলেছেন তারা। ধান কাটা শেষ হওয়ায় এবার গো খাদ্য তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক।

জানা গেছে, কয়েক বছরের মধ্যে এই প্রথম পাহাড়ি ঢলের ভয় ও শঙ্কাহীন উৎসবমূখর পরিবেশে বৈশাখ মাস পার করছেন কৃষক পরিবারের মানুষ। এবার প্রত্যাশার চেয়ে বেশি বোরো ধান পেয়েছেন গোয়াইনঘাটের কৃষকরা। সেই বোরো ধান শুকিয়ে গোলায় তুলছেন। গত দুই দিনের প্রখর রৌদ্র থাকায় ধান শুকানোর পাশাপাশি গো-খাদ্য খড় সংগ্রহে ব্যস্ত হাওরের কৃষক। 

খোঁজ নিয়ে জানা যায়, এখনও হাওরের কৃষি, নির্ভরশীল গবাদি পশুর উপর। গবাদি পশুর খাবার প্রাকৃতিকভাবে হাওরের খড় থেকে সংগ্রহ করেন কৃষকগন। যা মাড়াই শেষে সংগ্রহ করে থাকেন। কিন্তু এবার বেশির ভাগ এলাকায় হার্ভেস্টারে ধান কর্তন ও মাড়াই করার কারণে সহজে গোখাদ্য সংগ্রহ করতে পারছেন না কৃষক। যার ফলে কৃষকদের ধান কর্তনের পর আলাদা ভাবে বিভিন্ন জনের কাছ থেকে খড় সংগ্রহ করতে হচ্ছে। তাই তীব্র গরম উপেক্ষা করে,খড় শুকিয়ে সংগ্রহ করে রাখছেন। কেউ বা কাঁধে বহন করে আবার কেউ মাথায় করে শুকিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। 

কৃষকরা জানান,আষাঢ় শ্রাবণ বর্ষাকাল থেকে শুরু করে প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ মাস গবাদি পশু খাদ্য সংকট নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় কৃষকদের।সঠিক সময়ে একটু কষ্ট হলেও খড় সংগ্রহ করে রাখলে তখন কৃষকদের এই ভোগান্তি পেতে হয় না। এমনকি বর্ষা মৌসুমে বিক্রি করে অর্থ পাওয়া যায়। যে কৃষকেরা চাহিদার বেশি মজুদ করে রাখেন তারা বিক্রিও করেন।আ

জৈন্তাবার্তাকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চলছে এখন। বিকাল ৩টায় রেকর্ডকৃত তাপমাত্রা হচ্ছে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক