সিলেটে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সিলেটে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৫:০৫:৩০ পূর্বাহ্ন

সিলেটে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ছবি: সংগৃহীত


সিলেটে তাপপ্রবাহের গত সপ্তাহের রেকর্ড অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) সিলেটে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকাল ৩টায় সিলেট আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।

এর আগে গত সপ্তাহে সিলেটে ছিলো সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৬ মে বৃহস্পতিবার রেকর্ড করা ওই তাপমাত্রাকে ধরে নেয়া হয়েছিলো বছরের সর্বোচ্চ। কিন্তু আগের সপ্তাহে্র রেকর্ড অতিক্রম করে আজ বৃহস্পতিবারের রেকর্ড হওয়া তাপমাত্রাকেই বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরে নেয়া হচ্ছে। সাত জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। অতিরিক্ত গরমের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনের গরমে সিলেটে শিশু ও বৃদ্ধরা নানা ধরণের রোগে ভোগছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জৈন্তাবার্তাকে জানান, সিলেটে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চলছে এখন। বিকাল ৩টায় রেকর্ডকৃত তাপমাত্রা হচ্ছে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক