প্রতারক আব্দুল্লাহ আবিরের দৃষ্টান্তমূলক শাস্তি চান সহিদুল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

প্রতারক আব্দুল্লাহ আবিরের দৃষ্টান্তমূলক শাস্তি চান সহিদুল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৫:৪১:৪৪ পূর্বাহ্ন

প্রতারক আব্দুল্লাহ আবিরের দৃষ্টান্তমূলক শাস্তি চান সহিদুল


সিলেটের কতোয়ালি থানার সোনারপাড়ার রায়ননগর বাসোস এলাকার মৃত আঃ ছামাদ ওরফে কামাল মিয়ার প্রতারক ছেলে আব্দুল্লাহ আবিরের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেন মো. সহিদুল ইসলাম। 

বৃহস্পিতবার (২৩ মে) বাংলােদশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মো. সহিদুল ইসলাম বলেন, সিলেট জেলার কতোয়ালি থানাধীন রায়ননগর সোনারপাড়া এলাকার মৃত আঃ ছামাদ ওরফে কামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আবির। তার সঙ্গে আমার মেঝ বোনের মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে আবির আমার বাসায় আসা-যাওয়া করতো এবং আমিও আবিরের বাসায় আসা-যাওয়া করতাম। আমি একজন সহজ-সরল মনের মানুষ সেটা সে বুঝতে পেরে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে পাথরের ব্যবসা করার প্রস্তাবদেয়। আমিও সরল মনে তাকে বিশ্বাস করে তার প্রস্তাবে রাজী হয়ে যাই। এরপর গত ১০/০৬/২০১৬ ইং হতে ১৬/০৭/২০২৩ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিসের গচ্ছিত টাকা হতে এবং আমার স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে বিক্রিত টাকা নগদ অর্থ ও বিকাশে এবং মদনী এন্টারপ্রাইজ নামক তার ব্যাংক একাউন্টের মাধ্যমে (যা ইসলামী ব্যাংক, লালদীঘির পাড় শাখা ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের (সাব ব্রাঞ্চ, মিয়াবাজার শাখা) মাধ্যমে এক কোটি ৫০ লাখ টাকা প্রদান করি।  পরবর্তীতে আবিরের কাছে আমি লভ্যাংশসহ আমার সম্পূর্ণ টাকা ফেরত চাইলে আবির বিভিন্নভাবে টাল-বাহানা করে আমার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

তিনি আরো বলেন, আমার পুরো টাকা আত্মসাত করলে উল্টো আমিসহ আমার আত্মীয়-স্বজনদের জড়িয়ে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে প্রতারক আবির। সেখানে উপস্থিত কোনো সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তড়িগড়ি করে সংবাদ সম্মেলনটি সমাপ্ত করেই দ্রুত চলে যান। আবির একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে এলাকার অসংখ্য মানুষ টাকা পাবে। বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি পাথরের ব্যবসার নাম করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন। বিগত কয়েক মাসযাবত তার স্ত্রী-সন্তানদের নিয়ে তার নিজ এলাকা থেকে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে আছেন। কেউ তার সন্ধান পাচ্ছেন না। গত ২০ মে সোমবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়ায় তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের একটি মামলা করা হয়েছে, যার সিআর মামলা নং-৮৩৮/২৪। ভুক্তভোগীরা প্রতারক আবিরের কাছে তাদের পাওনা টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হয়রানি করে ও মিথ্যা মামলায় জেল খাটানোর ভীতি প্রদর্শন করেন। আমি প্রতারক আবিরের কাছ থেকে টাকা ফেরতের দাবিতে আপনাদের মাধ্যমে প্রতারক আব্দুল্লাহ আবিরের বিচারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট সকলের জরুরী হস্তক্ষেপেরও দাবি জানাচ্ছি। যাতে করে আমার জীবনের সঞ্চিত অর্থ প্রতারকের কাছ থেকে ফেরত পেতে পারি। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক