প্রচণ্ড গরমে অতিষ্ঠ সিলেট নগরী, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

প্রচণ্ড গরমে অতিষ্ঠ সিলেট নগরী, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৬:২৬:০২ পূর্বাহ্ন

প্রচণ্ড গরমে অতিষ্ঠ সিলেট নগরী, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড


দিন দিন বেড়েই চলেছে তাপপ্রবাহ। প্রচন্ড খরতাপ ও পানি পিপাসায় বিপর্যস্ত সিলেটের মানুষ। গরম আরো বেড়ে তাপমাত্রা ৩৭.৫° ডিগ্রি সেলসিয়াসের হয়েছে যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। প্রচন্ড খরতাপে দিনের বেলায় এখন বাইরে চলাচলও কমে গেছে। বাতাসে আর্দ্রতা নেই বললেই চলে। এছাড়াও রাতে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

কয়েকদিন আগে গরমের দিনগুলোতে বাতাসে ছিল কম আর্দ্রতা, ফলে প্রচণ্ড গরম থাকলেও মানুষ কম ঘামছে । কিন্তু এখন বাতাসে আর্দ্রতা খুবই বেশি। ফলে গরমের সাথে ঘামে ভিজে যাচ্ছে সিলেটরাসীরা। বিশেষজ্ঞরা বলছেন, বৈশাখের পর এ সময়ে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে। ফলে তাপমাত্রার পরিমাণ যতটা, তার চেয়ে অনেক বেশি তাপ অনুভূত হচ্ছে মানুষের কাছে। বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড গরমে প্রেসার কমে যাওয়া, দুর্বলতাসহ কিছু জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি, হৃদরোগে আক্রান্তরা গরমের সময় বেশি ঝুঁকিতে থাকেন। যারা বাইরে কাজ করেন তারা যেন ছায়ার মধ্যে থাকেন। অন্তত মাথায় যেন কাপড় থাকে, ঘণ্টা দুই পরপর ১০ মিনিটের জন্য একটু ছায়ায় গিয়ে বিশ্রাম যেন নেয়। ‘প্রচুর শরবত খেতে হবে, তবে রাস্তাঘাটের শরবত এড়িয়ে চলতে হবে। যে বানায় সে পরিষ্কার, পরিচ্ছন্নতা মেনে চলছে কি না সেটা নিশ্চিত নয়, এ কারণে এসব খাবার উপকারের চেয়ে অপকার বেশি করবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।


প্রচণ্ড তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে তীব্র গরমে আর আগুনঝরা আবহাওয়ায় সড়কে মানুষের সাথে সাথে যানবাহন চলাচল যেমন কমেছে। আর এই প্রখর রোদে ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে। তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। অসুস্থও হচ্ছেন অনেকে। জরুরি কাজ না থাকলে মানুষজন তেমন বাইরে বের হচ্ছেন না। গতকাল সেলসম্যান গাজী মিয়া বলেন, এতো তাপদাহ সহ্য করা কঠিন। সকাল থেকে দোকানে দোকানে মাল সেল দিতে হয় তবে রোদের তাপমাত্রা বেশি থাকায় ইদানীং খুব কষ্ট হচ্ছে।

এদিকে তাপদাহ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়। ফুটপাতে প্রচুর পরিমানে বিক্রি হচ্ছে আখেঁর রস, তালের শাস, ডাব ও বিভিন্ন ফলমূলের সাথে লেবুর শরবত। বেড়েছে কোমল পানীয় সকল দ্রব্যের দাম।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো: সজিব হোসাইন দৈনিক জৈন্তা বার্তাকে জানান,  ভ্যাপসা গরমে প্রতিদিন তাপপ্রবাহ বাড়ছে। রাতে আবার মৃদু বাতাস বইছে যার ফলে সিলেটে গরমের বেশি প্রভাব পড়বে না। বৃহস্পতিবার দুপুর ৩ টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫° ডিগ্রি সেলসিয়াস এবং ঐদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০° ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাতে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক