তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে তপোবন যুব ফোরাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে তপোবন যুব ফোরাম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৬:৩৮:৩৬ পূর্বাহ্ন

তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন  বিতরণ করছে তপোবন যুব ফোরাম


সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে তপোবন যুব ফোরামের উদ্যোগে তপোবন আবাসিক এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তপোবন আবাসিক এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তপোবন যুব ফোরামের সভাপতি মো. আবু জাবের, ফোরামের সাবেক যুগ্ম আহবায়ক-২ মাইদুল ইসলাম জুয়েল, সাবেক সদস্য সচিব মাজিদুর রহমান মাসুম, ফোরামের অর্থ সম্পাদক আব্দুল মুমিত, দপ্তর ও প্রচার সম্পাদক উমায়ের আলম সরকার প্রমুখ।

পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী, রিকশাচালক ও পথচারীরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

ফোরামের সভাপতি মো. আবু জাবের বলেন, তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ড পানি বিতরণ করেছি আমরা। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক