বিশ্বনাথে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিশ্বনাথে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৭:২৩:১১ পূর্বাহ্ন

বিশ্বনাথে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


সিলেট বিশ্বনাথে মাহতাব পুর এ এসএসসি, দাখিল  পরীক্ষায় উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রেনেসাঁ স্টুডেন্ট ফোরাম মাহতাব পুর । 

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০.৩০ টায় মাহতাব পুর পুরাতন প্রাথমিক বিদ্যালয় ভবনে  এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

অত্র সংগঠনের সভাপতি  মুহাম্মদ আবুসাঈদ এর সভাপতিত্বে  ত্বে.  ক্বারী গোলাম হসেন ও নুরুল আমিন এর  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মো: সাইদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি  ও  পশ্চিম গোয়াইনঘাট আদর্শ দাখিল মাদরাসা'র সহ-সুপার কবি মাওলানা আবুযর মাহতাবী,  বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল হক মোল্লা, অত্র সংগঠনের সাবেক সভাপতিবৃন্দ যথাক্রমে ফয়সল আহমদ মামুন, আবুতোরাব, জুয়েল আহমদ,  সুহেল আহমদ,মাসুদ আনওয়ার, প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো সাইদুররহমান বলেন, ‘মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।

’কৃতি শিক্ষার্থীদের পুরস্কার স্পনসরকারী জনাব আব্দুস সালম, আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম কে রেনেসাঁর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক