সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৭:৩৩:০২ পূর্বাহ্ন

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন


জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, নার্সিং পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। সাম্প্রতিক সময়ে নার্সিং পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ প্রমাণ করে আমাদের সমাজ ব্যবস্থায় নার্সিং পেশাকে অতীতের চেয়ে অনেক অনেক বেশি সম্মানের সাথে গ্রহণ করা হয়েছে। দেশে বিদেশে নার্সিং পেশার মানুষের সম্মান আছে এবং কর্মসংস্থানেরও ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য এই পেশায় আগ্রহী শিক্ষার্থীদেরকে নার্সিং বিষয়টি গুরুত্বসহকারে শিখতে হবে।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ মে) রেড ক্রিসেন্ট হলরুমে আয়োজিত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট ও সোনার বাংলাদেশে পরিণত করতে চান। সেই স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে আজকের যারা নতুন প্রজন্ম আজকের যারা শিক্ষার্থী তারাই। তাই শিক্ষার্থীদেরকে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ-এর নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার-এর সভাপতিত্বে ও আয়েশা সিদ্দিকা এনি ও সুমাইয়া আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট 

ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, সিলেট ইউনিটের সদস্য সোয়েব আহমদ, সিলেট ইউনিটের সদস্য সব্যসাচী দেব রায়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক