সিলেটে ভারতীয় চিনিসহ আটক-১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় চিনিসহ আটক-১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৭:৩৭:৫১ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় চিনিসহ আটক-১


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন  সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান পরিচালনা করে ১শ ৫৩ বস্তা চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক ও এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. রহিম মিয়া (২৪)। সে এয়ারপোর্ট থানার ধাপানাটিলা এলাকার মো. বশির মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে  সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক