জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ১২:১৮:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৫১০ বোতল ফেনসিডিল সহ এক নারীকে আটক করা হয়েছে।  আটককৃত নারীর নাম শাহানা বেগম (৩৮) উরফে কাঞ্চন বেগম। সে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ও কালা মিয়ার কন্যা।

পুলিশ সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (২৩শে মে) রাত ১০:৫৫ মিনিটে বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শাহিদ মিয়ার নেতৃত্বে, উপ পরিদর্শক মুহিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইটি বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে শাহানা বেগমকে আটক করা হলেও তার সহযোগী তার ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় আটক করা ফেনসিডিলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার মত।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোহাম্মদ আল আমিন। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজন নামীয় ও দুইজন অজ্ঞাত মোট চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৩৬(১) সারনীর ১৪(গ)৪১ তে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত শাহানা ওরফে কাঞ্চনকে পুলিশ পাহারায় শুক্রবার সকালে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক