সিলেটে তাপপ্রবাহের গত সপ্তাহের রেকর্ড অতিক্রম করেছে। আজ শুক্রবার (২৩ মে) সিলেটে সর্বোচ্চ ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকাল ৩ টায় সিলেট আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।
এর আগে গত সপ্তাহে সিলেটে ছিলো সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ২৩ মে বৃহস্পতিবার রেকর্ড করা ওই তাপমাত্রাকে ধরে নেয়া হয়েছিলো বছরের সর্বোচ্চ। কিন্তু আগের সপ্তাহে্র রেকর্ড অতিক্রম করে আজ বৃহস্পতিবারের রেকর্ড হওয়া তাপমাত্রাকেই বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরে নেয়া হচ্ছে। সাত জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ
এদিকে, শুব্রবার সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। অতিরিক্ত গরমের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনের গরমে সিলেটে শিশু ও বৃদ্ধরা নানা ধরণের রোগে ভোগছেন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জৈন্তাবার্তাকে জানান, সিলেটে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চলছে এখন। বিকাল ৩টায় রেকর্ডকৃত তাপমাত্রা হচ্ছে ৩৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
এলএইচ




