অটোরিকশার চাপায় নিহত মাইশা, আহত রাইসা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

অটোরিকশার চাপায় নিহত মাইশা, আহত রাইসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৪:৩৫:৩১ পূর্বাহ্ন

অটোরিকশার চাপায় নিহত মাইশা, আহত রাইসা


আট বছরের শিশু রাফিয়া জান্নাত মাইশা ও ছয় বছরের রাইসা ছুটির দিনে সেজেগুজে বের হয়েছে দাদার সঙ্গে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতেই একটি দ্রুতগতির অটোরিকশা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাইশার। আহত হয় রাইসা। মাইশা ও রাইসা সর্ম্পকে আপন বোন।

শুক্রবার (২৪ মে) সকাল নয়টার দিকে সিলেটের মোগলাবাজারের থানার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইশা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমদ বলেন, শুক্রবার সকালে মাইশা তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এসময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাইশার মৃত্যু হয়। আহত হয় রাইসা।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য বর্তমানে সিলেট এমএজি ওসমানী  মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক