জৈন্তাপুর চিকনাগুলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুর চিকনাগুলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৮:০৮:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর চিকনাগুলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬


জৈন্তাপুর উপজেলায় ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত  কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে বাকবিতন্ডার  জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত  ৬ জন গুরুতর আহত হয়েছেন।  

আহতরা হলেন  চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ ম খন্ড গ্রামের আব্দুল খালিকের পুত্র  শাহিন আহমেদ ফেরদৌস (৪০)), একই গ্রামের হাজী-রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫) ও ইকবাল আহমেদ (৪০)।  

অপরপক্ষের আহতরা হলেন একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে  ফরিদ আহমেদ ( সাবেক মেম্বার) (৫৫) ও শফিক আহমেদ (৪০), শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)। আহতদের  স্থানীয় জনতা উদ্ধার করে সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় এলাকা বাসীর সুত্রে জানা যায় শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পরবর্তী সময়ে মহল্লায় নতুন এক বাসিন্দা কে সমাজভুক্ত করানোর   বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে  দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে সংঘাত  সৃষ্টি হয়। 

পরবর্তীতে দু'পক্ষের লোকজন দেশীয়অস্ত্র লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন রূপ নেয় সংঘর্ষে । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম।  পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোহাম্মদ আল আমিন বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে স্হানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । উক্তো ঘটনায় দু'পক্ষেরই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্হিতি শান্ত ও ঘটনাস্হলে পুলিশ অবস্থান করছিলো।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক