শিক্ষিকা উপর হামলাকারী দপ্তরী রুবেল মিয়া গ্রেপ্তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিক্ষিকা উপর হামলাকারী দপ্তরী রুবেল মিয়া গ্রেপ্তার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৯:১০:১৯ পূর্বাহ্ন

শিক্ষিকা উপর হামলাকারী দপ্তরী রুবেল মিয়া গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


ছাতকের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দেবের উপর হামলাকারী একই বিদ্যালয়ের দপ্তরী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪মে) সকালে ছাতকের জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে আত্মসমর্পণ করলে রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর সুনামগঞ্জ আদালতের মাধ্যমে রুবেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আকরাম হোসেন গ্রেফতার ও জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২১মে) শিক্ষিকা শংকরী রানী দেব বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী রুবেল মিয়াকে বিদ্যালয় পরিস্কারের কথা বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল মিয়া চেয়ার দিয়ে শিক্ষিকা শংকরী রানী দেবের মাথায় আঘাত করে।গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা শংকরী রানী দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।  গত বৃহস্পতিবার (২৩মে ) শিক্ষিকা শংকরী রানী দেব নিজে বাদী হয়ে ছাতক থানায় রুবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক