মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ- চেয়ারম্যান রেড ক্রিসেন্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ- চেয়ারম্যান রেড ক্রিসেন্ট

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৯:১৮:১৯ পূর্বাহ্ন

মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ- চেয়ারম্যান রেড ক্রিসেন্ট

ছবি: সংগৃহীত


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মো. উবায়দুল কবীর চৌধুরী বলেছেন, মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ। এর মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা জীবনে অন্য কোন কাজে পাওয়া যায় না। দেশের যে কোন দূর্যোগের সময় এগিয়ে আসে রেডক্রিসেন্টের তরুণরা। সম্প্রতি ইরানের  প্রেসিডেন্ট হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত হন, আমরা সবাই দেখেছি তাদের উদ্ধার করতে ছুটে গেছে লাল জেকেট পরিহিত রেড ক্রিসেন্ট কর্মীরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ২৪ মে শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ চৌধুরী রুহেলের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশের পরিচালনায় তার সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎতফুর রহমান চৌধুরী হেলাল, ম্যানেজিং বোর্ডের সদস্য মুন্সি কামারুজ্জামান কাজল, এডভোকেট সোহানা তাহমিনা, রবীন্দ্র মোহন সাহা, মো. আবদুল হামিদ, এডভোকেট মাহবুবা রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, আলহাজ্ব গাজি মোজ্জামেল হোসেন টুকু, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মফিজুর রহমান বাবলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য শান্ত দেব, সব্যসাচী রায় রাজু, ব্লাড ব্যাংকের ইনচার্জ আবু সালেহ খান, ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল,  যুব প্রধান পলাশ গুন, মাতৃ মঙ্গল হাসপাতাল কর্মকতা পার্থ সারথী দাসসহ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তারা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক