গোয়াইনঘাটে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ১০:০৫:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

ছবি: নিজস্ব


গোয়াইনঘাটে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শুক্রবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ দেওয়ার খবর পেয়ে রাতে তোয়াকুল ইউনিয়নের তুড়ুকভাগ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এসময় কনের বাবাকে ২০ হাজার ও বর সুফিয়ান কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, তোয়াকুল এলাকায় একটি বাড়ীতে বাল্যবিবাহ সংগঠিত হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এস আই মোঃ নুর মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে কনের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার ও বর সুফিয়ানকে ১০ হাজার টাকা প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে অর্থদণ্ড প্রদান এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়।প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সর্বদা তৎপর। জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবেও বলেও জানান ইউএনও ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক