জৈন্তাপুর চারিকাঠায় অনাবাদী জমিতে বোরোর আবাদ করে লাভবান কৃষক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুর চারিকাঠায় অনাবাদী জমিতে বোরোর আবাদ করে লাভবান কৃষক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ১২:৩৫:২৭ অপরাহ্ন

জৈন্তাপুর চারিকাঠায় অনাবাদী জমিতে বোরোর আবাদ করে লাভবান কৃষক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল পূর্ব ও ভিত্রিখেল পশ্চিম গ্রামের প্রায় ৫০০ বিঘা জমিতে চলতি মৌসুমে বোরোর আবাদ করে সফলতার মুখ দেখেছে স্হানীয় কৃষকেরা। 

স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ সময় এই অঞ্চলে শুধুমাত্র সেচের সুবিধা না থাকার কারণে যুগের পর যুগ বিশাল এই জমিগুলো ইরি বোরো মৌসুমে  অনাবাদি হিসেবে পড়ে থাকতো।

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেয়া তথ্যমতে চলতি ২০২৩-২৪ ইরি বোরো মৌসুম শুরুর পূর্বেই এই অঞ্চলের অনাবাদি জমিগুলোকে কৃষির আওতায় আনতে কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। 

উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুনাঙ্শ দাস বলেন, দীর্ঘ দিন এই জমিগুলো অনাবাদী ছিলো। আমি চারিকাঠা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত থাকায় স্হানীয় কৃষক, জমির মালিক ও বর্গা চাষীদের নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করি।

প্রাথমিকভাবে জমিগুলোকে কৃষির আওতায় আনতে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পতিত জমি সমুহকে আবাদের আওতায় আনতে কৃষক পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়,ধাপে ধাপে উঠান বৈঠক ও কৃষকদের উদ্বুদ্ধকরণ সভায় সফলতা আসে। চলতি বোরো মৌসুমের শুরুতে কৃষি অফিসের পক্ষ থেকে সেচের সমস্যা সমাধানের জন্য সম্পূর্ণ বীনামূল্য শক্তিশালী সেচ যন্ত্রের ব্যবস্হা করে দেয়া হয়। প্রাথমিক ভাবে মৌসুমের শুরুতে ৫০০ বিঘা জমিতে বোরো আবাদের লক্ষ্যে বীজতলা তৈরীর জন্য কৃষক পর্যায়ে প্রনোদনার আওতায় সার, বীজ সরবরাহ করা হয়।

সেই সাথে কৃষক পর্যায়ে ১বিঘা করে ১০টি প্রদর্শনী দেয়া হয় কৃষি অফিস থেকে। এ সময় বিঘাপ্রতি ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার কৃষকদের দেয়া হয়।

নভেম্বরের শুরুতে বীজতলা তৈরী হয়। চলতি মৌসুমে এই জমিগুলোতে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের বোরো বীজ সরবরাহ করা হয়েছে। 

ধানগুলোর মধ্যে হাইব্রিড এসিআই -২, হাইব্রিড শংকর-৩,হাইব্রিড সেরা,হাইব্রিড গোল্ড রাইস,হাইব্রীড ময়না জাতের ধান রয়েছে। উচ্চ ফলনশীল জাতের মধ্যে ব্রি ধান -৭৪, ব্রি ধান -৮৯,ব্রি ধান - ৯২ ও ব্রি ধান -১০০ রয়েছে।

চলতি মৌসুমে হাইব্রিড জাতের ধান ৩০০ বিঘায় ১৯০ মেট্রিকটন ও উচ্চ ফলনশীল জাতের ধান ২০০ বিঘায় ১০৩ মেট্রিকটন ফলন হয়েছে। যার সর্বমোট হিসাব অনুযায়ী মোট ৫০০ বিঘা জমি থেকে চলতি মৌসুমে ২শত ৯৩ মেট্রিকটন চাল উৎপাদন হয়েছে যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

ভিত্রিখেল পূর্ব গ্রামের কৃষক হবিবুর রহমান জানান চলতি মৌসুমে প্রথমবারের মত তিনি ১০ বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন। একই গ্রামের কৃষক বিলাল আহমেদ ও নজরুল ইসলাম বলেন তারা যথাক্রমে ১২ বিঘা ও ৮ বিঘা জমিতে বোরো ফসল চাষ করে সফলতার মুখ দেখেছেন। কৃষক পর্যায়ে আলাপকালে তারা বলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুণাংশু দাস সর্বপ্রথম আমাদের এই পতিত জমিতে বোরো চাষের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে জেলা উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে  একাধিক বার উঠান বৈঠকের মাধ্যমে স্হানীয় কৃষকদের উৎসাহী করা হয়। এখন আমরা স্বপ্ন দেখছি এই ৫০০ বিঘার আশপাশে বিশাল পতিত জমিগুলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় চাষের উপযোগী করে তুলতে।

এ বিষয়ে ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের এই সফল উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন প্রতিটি উঠান বৈঠককে আমি ও স্হানীয় ইউ পি সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলাম।  চারিকাঠা ইউনিয়নের অনাবাদি জমিগুলো পর্যায়ক্রমে এভাবে কৃষির আওতায় নিয়ে আসলে এটা এলাকার অর্থনীতিতে ভালো প্রভাব রাখবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, চলতি ২০২৩-২৪ মৌসুমে   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রনোদনা কর্মসূচির আওতায় এ অঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়ন ও সেচের জন্য বিনামূল্যে সেচযন্ত্র বিতরণের মধ্য দিয়ে এ অঞ্চলে পতিত জমিতে বোরোর আবাদের আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন, চলতি মৌসুমে সফলতা দেখা পাওয়ায় পরবর্তীতে আগামী ইরি বোরো মৌসুমে আরো ৪৫০ থেকে ৫০০ বিঘা পতিত জমিকে চাষের আওতায় আনতে কাজ করে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক