গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটিতে ২৮ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটিতে ২৮ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ১২:৪৯:১৮ অপরাহ্ন

গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটিতে ২৮ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

ছবি: সংগৃহীত


গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৮ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তাতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে রোববার (২৬ মে) থেকে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে ২১ ও ২২ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৩ জুন থেকে যথারীতিতে ক্লাস কার্যক্রম শুরু হবে।

এতে সবমিলিয়ে ২৮ দিন ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা রাখতে সোমবার (১০ জুন) পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে।

এরপর ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক