রেললাইনে পড়ে ছিলো নারীর খন্ড-বিখন্ড মরদেহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

রেললাইনে পড়ে ছিলো নারীর খন্ড-বিখন্ড মরদেহ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৬:১৩:৫৮ পূর্বাহ্ন

রেললাইনে পড়ে ছিলো নারীর খন্ড-বিখন্ড মরদেহ


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের কন্ড -বিখন্ড মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ।

নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী। প্রায় মাসখানেক আগে তাদের বিয়ে হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি  নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক