‘স্বাধীনতা অর্জন করা যত সহজ রক্ষা করা তত কঠিন’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

‘স্বাধীনতা অর্জন করা যত সহজ রক্ষা করা তত কঠিন’

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৮:১২:১১ পূর্বাহ্ন

‘স্বাধীনতা অর্জন করা যত সহজ রক্ষা করা তত কঠিন’

ছবি : নিজস্ব


স্বাধীনতা অর্জন করা যত সহজ রক্ষা করা তত কঠিন। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতার চাবিকাঠি হচ্ছে শিক্ষকদের কথাবার্তা অনুসরণ করা। তুমাদের প্রাপ্তি ও সমাজের তুষ্টি। তোমাকে তোমার পরিশ্রম চেয়ারে বসাবে। তুমি যদি A+ পেয়েও তোমার সমাজ ও রাষ্ট্রকে সম্মান করতে না পারো তাহলে তুমি সু শিক্ষায় শিক্ষিত হতে পারবেনা।  বাংলাদেশে A+ এর  সংখ্যা যত বাড়ছে তেমনি ভাবে বৃদ্ধাশ্রমের সংখ্যাও তেমন বাড়ছে! আমরা চাই আগে তুমি মানুষ হবে এরপর উচ্চ সার্টিফিকেটের মালিক হবে।

শনিবার ( ২৫ মে ) দুপুরে বিশ্বনাথ বেতসান্দি ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে এস এস সি  উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিশ্বনাথ উপজেলা পরিষদের  নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট এসব কথা বলেন। 


সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তফজ্জুল আলীর সভাপতিত্বে  এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কবির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, পৃ্থিবীতে একটি মাত্র পেশা শিক্ষকতা। শিক্ষকরা নিঃস্বার্থ ভাবে সমাজ ও দেশের কল্যাণের জন্য কাজ করে থাকেন। শিক্ষক বৃন্দের দোয়ার বিনিময়ে আল্লাহতালা আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান ও তাদের জীবনের চুড়ান্ত সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ও বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামাল বাজার রাগিব রাবেয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওদুদ আজাদ,  অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ বশির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান ফজলু মিয়া। 

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক