গোলাপগঞ্জে জনসংযোগ মার্কেটিং ও ব্রান্ডিং বিষয়ক কর্মশালা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জনসংযোগ মার্কেটিং ও ব্রান্ডিং বিষয়ক কর্মশালা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জনসংযোগ মার্কেটিং ও ব্রান্ডিং বিষয়ক কর্মশালা

ছবি : নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস'র পরিচালনায় জনসংযোগ মার্কেটিং ও ব্রান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গোলাপগঞ্জস্থ আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) সুকান্ত গুপ্ত অলক। 

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) গোলজার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আঞ্চলিক পরিচালক মাহফুজা পারভীন এল টি'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটির সদস্য জন্ম জয়ন্ত কুমার দাস।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সিলেট অঞ্চলের সহ-সভাপতি, আঞ্চলিক উপ-কমিশনার বৃন্দ, বিভিন্ন জেলার স্কাউটস সম্পাদক,কাব ও স্কাউট লিডার, অঞ্চল, জেলা ও উপজেলা পিআর সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ২০৪১ সালের মধ্যে ৫০ লক্ষ স্কাউট সদস্য লক্ষ্যমাত্রা অর্জনে সকল পর্যায়ে স্কাউট কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক কাব ও স্কাউট দল গঠন ও শিক্ষার্থীদের মধ্যে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে জনসংযোগ, মার্কেটিং ও ব্র্যান্ডিং বিষয়ে আরো দক্ষতা অর্জনে গুরুত্ব আরোপ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক