সিলেটের বিশিষ্ট সমাজসেবী শরীফ উল্লাহ সিদ্দিকী আর নেই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেটের বিশিষ্ট সমাজসেবী শরীফ উল্লাহ সিদ্দিকী আর নেই

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন

সিলেটের বিশিষ্ট সমাজসেবী শরীফ উল্লাহ সিদ্দিকী আর নেই

ফাইল ছবি


বিশিষ্ট সমাজসেবী শরীফ উল্লাহ সিদ্দিকী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি-- রাজিউন)।  শনিবার সকালে তিনি সিলেটের মেজরটিলাস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

তিনি শহরতলীর সাহেববাজার এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন। ৭০ বছর বয়েসী এই প্রবাসী ব্যক্তিত্ব নানা সেবা মুলক কর্মকান্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে  মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আছর সাহেববাজার ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে সেখানে দাফন করা হয়। প্রবীণ এই সমাজহিতৈষীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সমাজসেবী শরীফ উল্লাহ সিদ্দিকী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাহতাব উদ্দিনর শশুড়।


এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক