ছবি : নিজস্ব
তীব্র গরম থেকে বাঁচতে সবুজ বনায়ন গড়তে,প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ আবহাওয়া থেকে মানুষকে রক্ষা এবং বৃক্ষরোপনে মানুষকে উদ্বুদ্ধ করতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে ।
শনিবার ২৫ মে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রী কলেজ, তোয়াকুল কলেজ ,দশগাও নওয়া গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়,বঙ্গবীর এম.এ.জি.উচ্চ বিদ্যালয় ও বঙ্গবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়,গুরকচি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গুরকচি উচ্চ বিদ্যালয়, ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।
জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ সূত্রে জানা যায়,জৈন্তাপুর কানাইঘাট গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ চারটি উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে চারটি উপজেলায় প্রায় দুই হাজার ফল ফলাদি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও বিতরণ করা হবে।তারই ধারাবাহিকতায় আজ গোয়াইনঘাট উপজেলায় বৃক্ষরোপন ও বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি তিনটি উপজেলায় বিতরণ করা হবে।
বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, জৈন্তীয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি এডভোকেট হাসান আহমদ ও উপ দপ্তর সম্পাদক এডভোকেট শিব্বির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক প্রভাষক লুৎফুর রহমান, উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক বৃন্দ।
জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি এডভোকেট হাসান আহমদ বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। প্রকৃতি ছাড়া মানুষ বাঁচে না। পৃথিবীকে রক্ষা করতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে। সাধ্যমতো সব বয়সের মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এসময়ে বৃক্ষরোপণের জন্য তাদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি রাখা প্রয়োজন।
এম সি




