ছবি : মোহিদ হোসেন
সিলেটে বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমশ বাড়ছেই। একের পর এক রেকর্ড ভাঙছে তাপমাত্রা। শনিবারও আগের দিনের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। যা এ মৌসুমের সবোর্চ্চ। শনিবার বিকাল ৩টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের সর্বোচ্চ। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জৈন্তাবাতার্কে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল ওইদিন পর্যন্ত চলতি মৌসুমের সবোর্চ্চ। পরের দিন শুক্রবারও চলমান উত্তাপ আরও বেড়ে যায়। এটা শুক্রবার ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রী সেসসিয়াস। শনিবার সেই রেকর্ডও ভেঙেছে তাপমাত্রার উত্তাপ। শুক্রবার রাতে সিলেটের আকাশে মেঘের সম্ভাবনা থাকলেও সেটি বৃষ্টি হয়ে ধরা দেয়নি।
আবহাওয়া অফিসের তথ্যানুসারে সিলেটে গত ২ সপ্তাহ থেকে তাপপ্রবাহ চলছে। গত সপ্তাহের সোমবার কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রার উত্তাপ চলমান আছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আরও পরিণত হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার নিম্নচাপে পরিণত হয়, যার অভিমুখ ছিল বাংলাদেশের দিকে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর এখন উত্তাল।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এ সময় দেশের বিভিন্নস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে প্রচন্ড গরমে সিলেটজুড়ে জনজীবনে নেমে এসেছে চরম অশান্তি। দিনভর রাস্তাঘাট ছিল প্রায় ফঁাকা। জরুরি প্রয়োজন ব্যতিত লোকজনকে রাস্তায় দেখা যায়নি সন্ধ্যার পর্যন্ত। সন্ধ্যার দিকে কিছুটা বাতাস বইতে শুরু করলে রাস্তায় জনসমাগম বাড়তে শুরু করেছে। গরমের মধ্যে দোকানপাট ও বিপনিবিতান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম ছিল।
এস এইচ টি/




