কুশিয়ারা নদীতে ডুবে প্রাণ গেলো দুই বোনের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

কুশিয়ারা নদীতে ডুবে প্রাণ গেলো দুই বোনের

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৮:৫১:৩৭ পূর্বাহ্ন

কুশিয়ারা নদীতে ডুবে প্রাণ গেলো দুই বোনের

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ সংবাদ পেয়ে পুলিশের সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

জানা যায়, শনিবার দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগমসহ (৫) আরও কয়েকজন শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এসময় পানির নীচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খেঁাজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খেঁাজ করেন। বিকাল ৩টায় জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মাছুদুল আমীন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক