সিলেটে ৩ দিনব্যাপি দাবা প্রতিযোগিতার উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সিলেটে ৩ দিনব্যাপি দাবা প্রতিযোগিতার উদ্বোধন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন

সিলেটে ৩ দিনব্যাপি দাবা প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও  সিলেট জেলার দাবা খেলোয়াড়গণের অংশগ্রহণে তিন দিনব্যাপি (২৫ হতে ২৭ মে ২০২৪) ‘সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতা-২০২৪’এর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য ও কাউন্সিলর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ‘সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতা-২০২৪’ এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা দাবা কমিটির সহ-সভাপতি ভবেশ রঞ্জন রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ,  সিলেট জেলা দাবা কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ জাহিদুল আলম জাহিদ ও সদস্য পার্থ সারথী চৌধুরী, আরবিটর মোহাম্মদ খায়রুল আমীন, বিপ্লব নন্দী, ঋষিকেশ, আসাদুজ্জামান আহাদ, চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাউকি, আনোয়ার হোসেন প্রমুখ।

প্রতিদিন সকাল ১০টায় জেলা ক্রীড়া ভবনে উক্ত প্রতিযোগিতা শুরু হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

উক্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী তিনজন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ০১ হতে ০৪ জুন ২০২৪ চারদিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিতব্য ‘৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর প্রাথমিক পর্বে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক