বিশ্বনাথে ২৫০জন হত-দরিদ্রদের মাঝে সরকারের দেয়া হাঁস ও ঘর বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে ২৫০জন হত-দরিদ্রদের মাঝে সরকারের দেয়া হাঁস ও ঘর বিতরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:২৭:৩৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে ২৫০জন হত-দরিদ্রদের মাঝে সরকারের দেয়া হাঁস ও ঘর বিতরণ

ছবি: সংগৃহীত


বিশ্বনাথে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে হাওর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৫০জন হত-দরিদ্র নারী-পুরুষদের স্বাবলম্বী হতে সরকারি অর্থায়নে হাঁস, হাঁসের খাবার ও থাকার ঘর বিতরণ করা হয়েছে।

 ২৫মে শনিবার দিন ব‌্যাপি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রত‌্যেককে ১৫টি হাঁস, ৫০কেজি দানাদার খাবার ও ১টি করে হাঁসের ঘর বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা: নাহিদ নাওরিন সুলাতানা বলেন, সরকার দেশের হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত ও পুষ্টির চাহিদা পূরণ এবং তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস-হাঁসের ঘর ও খাবার বিতরণ করে যাচ্ছে।

হাঁসের খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। হাঁস মূলত হাওরের জলজ কীট-পতঙ্গ, ঘাস, শামুক ও ছোট মাছসহ নানান ধরনের প্রাকৃতিক খাদ্য বেশি খেয়ে থাকে। আর বর্ষাকালে হাওরের পানিতে এসব খাদ্য বেশি পাওয়া যায়। তাই হাওরের পারে হাঁস পালন লাভ জনক।হাঁস বিতরণের পূর্বে সুফলভোগীদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক