বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন ও সড়ক পরিদর্শন করেন হুছাম্মুদীন চৌধুরী এমপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন ও সড়ক পরিদর্শন করেন হুছাম্মুদীন চৌধুরী এমপি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:৩১:০৫ পূর্বাহ্ন

বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন ও সড়ক পরিদর্শন করেন হুছাম্মুদীন চৌধুরী এমপি

ছবি: সংগৃহীত


সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও নদী ভাঙ্গন কবলিত এলাকা, গাজী বোরহান উদ্দিন সড়কের ঝরাজীর্ণ স্থান পরিদর্শন এবং মানবিক সহায়তার আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন।

শনিবার দিনভর সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী প্রথমে রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়, ঝিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঝিঙ্গাবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা, গাছবাড়ী মডার্ণ একাডেমী পরিদর্শন করেন। 

এ সময় তিনি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলে প্রতিষ্ঠানগুলোর কি কি সমস্যা রয়েছে জানতে চান। শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী আশ্বস্ত করে এসব প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মানবৃদ্ধি সহ নতুন প্রজন্মকে সঠিকভাবে পাঠদান করে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের নিষ্ঠার সাথে পাঠদান করার আহ্বান জানান।

এরপর সংসদ সদস্য রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ী, কানাইঘাট সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সুরমা নদীর ভাঙন কবলিত এলাকার খোঁজখবর নেয়া সহ উমরগঞ্জের সুরমা নদীর ভয়াবহ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তার সাথে উপস্থিত সিলেট পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। 

এছাড়া শীঘ্রই ৪ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট বোরহান উদ্দিন সড়কের কাজ শুরু করার জন্য তার সাথে উপস্থিত জেলা ও উপজেলা এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৬৫ কোটি টাকার সুরমা নদীর বিভিন্ন এলাকার বেড়িবাঁধের কাজ শুরু হবে বলে জানান। 

সর্বশেষ সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন এবং কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের স্থানে সরকারি ভাবে মডেল মসজিদের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।  

এ সময় সাংসদ হুছামুদ্দীন চৌধুরীর সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামিযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক