গোয়াইনঘাটে অগ্নিকাণ্ড: ৪টি ঘর ক্ষতিগ্রস্ত, পরিদর্শন করলেন ইউএনও
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ড: ৪টি ঘর ক্ষতিগ্রস্ত, পরিদর্শন করলেন ইউএনও

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:৪১:৩২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ড: ৪টি ঘর ক্ষতিগ্রস্ত, পরিদর্শন করলেন ইউএনও

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়ির চারটি বসত ঘর আগুনে পুড়েছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার ২৫ মে রাত আনুমানিক ১০:০০ টায়। অগ্নিকাণ্ডের পরপরই নিকটস্থ জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম এসে অগ্নিকাণ্ড নিবারন করে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

খবর পেয়ে তাৎক্ষণিক  উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন। 

 আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের আহত মনতাজ উদ্দিন (৪৫) ঘটনাস্থলে জ্ঞান হারালে দ্রুত তাকে চিকিৎসার জন্য  গোয়াইনঘাটে নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং অগ্নিকান্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

জেবি/এইচএবি/এসএইচটি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক