গোয়াইনঘাট হাসপাতালে নেই ড্রেনেজ ব্যবস্থা,বাড়ছে ডেঙ্গুর আশংকা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাট হাসপাতালে নেই ড্রেনেজ ব্যবস্থা,বাড়ছে ডেঙ্গুর আশংকা

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ১১:৫৫:১৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাট হাসপাতালে নেই ড্রেনেজ ব্যবস্থা,বাড়ছে ডেঙ্গুর আশংকা

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট হাসপাতালে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আগাম ডেঙ্গুর আশংকায় শংকিত হাসপাতালের ডাক্তার ,স্টাফ,রোগীসহ এলাকার সাধারণ জনগণ ৷

গোয়াইনঘাটের সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল গোয়াইনঘাট উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নেই কোন প্রকার পানি নিস্কানের ব্যবস্থা। 

ফলে বর্ষা মৌসুমে প্রায় সময়ই পানিতে নিমজ্জিত থাকে হাসপাতালের ভিতরের রাস্তা ,উঠান সহ আশপাশের এলাকা, বেড়ে যায়  মশা মাছির উপদ্রব ৷সৃষ্টি হয় বিভিন্ন প্রকার পানি বাহিত রোগ ৷

এবারের বর্ষা মৌসুমকে সামনে রেখে আতঙ্কে ভুগছেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ হাসপাতালে থাকা রোগী এবং তাদের আত্মীয় স্বজন ৷কেননা সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা যার ফলে অসুস্থ্য মানুষজনকে হাসপাতালে প্রবেশে ও হাসপাতাল থেকে বাহির হতে বিড়ম্বনার শিকার হতে হয় ৷দেখা দেয় ডেঙ্গুর প্রাদুর্ভাব ৷


প্রায় ৪ একর জায়গার উপড় নির্মিত হাসপাতালটি সরজমিনে ঘূরে দেখাযায়, সেখানে রয়েছে মসজিদ,স্টাফ কোয়ার্টার ,ডাক্তারদের আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা কিন্তু কোথাও নেই পানি নিস্কাশন ব্যবস্থা ৷এই অবস্থা চলতে থাকলে বর্ষা মৌসুমে রোগীরা হাসপাতালে এসে আরও বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বলে অনেকেরই ধারনা ৷


এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা জানান পানি নিস্কাসন ব্যবস্থা নিয়ে তিনি অনেক চিন্তিত এবং শংকিত৷

তিনি বলেন আমি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে উনারা স্থাপনা মেরামতের বাজেট পাঠিয়েছেন কিন্তু ড্রেনেজ ব্যবস্থার বাজেট না থাকার কারনে দিতে পারছেন না বলে জানিয়েছেন তবে এবছর বাজেট আছে উল্লেখ করে উনাকে সমস্যাগুলো চিহ্নিত  করে পত্রের মাধ্যমে জানানো নির্দেশ দেয়া হয়েছে ,তিনি সে মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন ৷

তিনি আরও জানান ইতিপূর্বে যেসব ঠিকাদারী প্রতিষ্ঠান বিল্ডিং মেরামতের কাজ করেছে তাদের কাজের মান খুব নিম্নমানের ,বছর ঘূরতে না ঘূরতেই সেগুলো আবার আগের অবস্থায় ফিরে এসেছে ৷

হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বললে তারা অনেকেই তাদের পৃর্ব অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন হাসপালের পানি নিস্কাশনের ব্যবস্থা করা খুবই জরুরী ৷

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক