সিলেটের লামাবাজার থেকে ৬ জুয়াড়ি আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেটের লামাবাজার থেকে ৬ জুয়াড়ি আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০২:০৪:৫৮ পূর্বাহ্ন

সিলেটের লামাবাজার থেকে ৬ জুয়াড়ি আটক


সিলেট মহানগর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিভি)।

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় লামাবাজারের ভিআইপি সড়কসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ওই দিন রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন, মহনগরের পশ্চিম কাজলশাহ এলাকার লাভুল মিয়ার ছেলে তামিম (৩৪), বাগবাড়ি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমেদ (২৪), শেখঘাট এলাকার সুলতান আহমদের ছেলে মাহফুজুর রহমান (৩৯), মদীনা মার্কেট এলাকার আ.রহিমের ছেলে মো. ইসমাইল উদ্দিন (২৯), কানিশাইলের মো. আলমাছ মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) ও রিকাবীবাজার এলাকার মো. মতিউর রহমান (৫৫)। 

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার আবেদন করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক