প্রবাসী বাংলাদেশীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহবান প্রতিমন্ত্রী শফিকের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহবান প্রতিমন্ত্রী শফিকের

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০২:৩৩:১৯ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহবান প্রতিমন্ত্রী শফিকের


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি প্রবাসী বাংলাদেশীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানিয়ে বলেন, উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট  বাংলাদেশ গড়তে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করুন। এতে আপনাদের মান-সম্মান-ইজ্জত বৃদ্ধি পাবে সেইসাথে দেশের উন্নয়ন ও সসমৃদ্ধি তরান্বিত হবে।”

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট, দুবাইয়ের আয়োজনে “রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি সংবর্ধনা-২০২১-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, সিআইপি  এবং  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম।  

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারীদেরকে সম্মাননা প্রদান  নিঃসন্দেহে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হবে। 

অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে  নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের জন্য আরো টেকসই ভবিষ্যত নির্মাণে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে নিয়মিতভাবে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক