ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০২:৪০:৫৪ পূর্বাহ্ন

ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক


সিলেটে ৬৯ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ রেজুয়ান আহমদ (২৩) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। সে জৈন্তাপুর উপজেলার হরিপুর লামাশ্যামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহ.) থানার শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য বহনকারী একটি ডিআই পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়। 

এসময় ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪৫৮০ পিস ভারতীয় Cadila Skinshine Cream, ১৪৬৮৮ পিস ভারতীয় Skinfruit Cream জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ১৪ হাজার ৬৪০ টাকা।

পরে আসামীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা (নং-২২/২৫.০৫.২৪) দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক