ওসমানী হাসপাতালের পরিচালক বরাবরে সিকস'র স্মারকলিপি প্রদান সোমবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ওসমানী হাসপাতালের পরিচালক বরাবরে সিকস'র স্মারকলিপি প্রদান সোমবার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৩:২০:৩০ পূর্বাহ্ন

ওসমানী হাসপাতালের পরিচালক বরাবরে সিকস'র স্মারকলিপি প্রদান সোমবার


সিলেট কল্যাণ সংস্থা, সিকস'র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৪তম সাপ্তাহিক সভা এবং ওসমানী হাসপাতাল থেকে সবধরনের জনদূর্ভোগ লাঘব ও দুর্নীতি দূর করার দাবীতে ওসমানী হাসপাতালের সম্মুখে ২৭ মে সোমবার ১০ মিনিট শোয়া কর্মসূচী সফলে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্যে বর্তমান সময়ে ওসমানী হাসপাতালে সেবার মান নিয়ে আলোচনা করা হলে সবাই একমত হন যে, সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে বর্তমানে পূর্বের অবস্থা থেকে সেবার মান অনেকটা বৃদ্ধি পাওয়ায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ২৭ মে সোমবার ১০ মিনিট শোয়া কর্মসূচীর পরিবর্তে ওসমানী হাসপাতালের অন্যান্য সকল সমস্যা নিয়ে পূনরায় ২৭ মে পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালের হোসেন তালেব, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিবিযুকস'র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিজিত চন্দ, প্রচার সম্পাদক পিযোষ মোদক, সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিবিযুকস'র হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী জাবেদ মান্না, সিবিযুকস'র সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সচেতন যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ আলী, বাবুল আহমদ ও রেদুওয়ান আহমদ।

সভা থেকে আগামী ২৭ মে সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় ওসমানী হাসপাতাল থেকে সবধরনের জনদূর্ভোগ লাঘব ও সব ধরনের সমস্যা সহ দুর্নীতি দুর করার দাবীতে ওসমানী হাসপাতালের পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সিলেটপ্রেমী সচেতন নাগরিকবৃন্দ সহ সংস্থাগুলোর সর্বস্তরের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক