সিলেটে জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সিলেটে জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৪:৪৬:১২ পূর্বাহ্ন

সিলেটে জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বর্ণাঢ্য আয়োজনে সিলেটে জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

 শনিবার (২৫ মে)সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেট এর সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম জিএম (অবঃ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল হাই পীর এর পরিচালনায়  সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  ফোরামের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জিএম(অব:) মাহমুদুল হক,জিএম (অবঃ)সহসভাপতি নারায়ণ চন্দ্র রায়,  সহ সভাপতি ডিজিএম (অব:)শাহাদাত হোসেন সরকার, ডিজিএম (অব:) মাহবুব আলম, ফোরামের হবিগন্জ সভাপতি সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক( অবঃ) আব্দুন নুর,এজিএম (অবঃ)মর্তুজ আলী, এসপিও( অবঃ) ফকরুল ইসলাম, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক  সিনিয়র অফিসার (অব:) শামীম রশীদ চৌধুরী, ফোরামের মহিলা বিষয়ক সম্পাদিকা শিবানী ভট্টাচার্য ।

 সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসপিও (অব:)কাজী মঞ্জুর আহমদ, গীতা পাঠ করেন নারায়ন চন্দ। 

অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি জিএম (অবঃ) সনদীপ কুমার রায়। 

অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির পক্ষ থেকে আগত ফোরাম সদস্যসহ অতিথিবৃন্দকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

আলোচনা সভার শুরুতে  কেক কেটে ফোরামের  ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় ফোরামের সদস্য, অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দের সহধর্মিণীরাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক