তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা হামাসের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা হামাসের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৬:৫৩:০৫ পূর্বাহ্ন

তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা হামাসের

ছবি: সংগৃহীত


দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবসহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

রোববার (২৬ মে) হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে তেল আবিবসহ আশপাশের অঞ্চল। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ছয় মাসের মধ্যে আজই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুড়েছে হামাস।

অপর সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এসব রকেট ছোড়া হয়েছে গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে।

হামাস রকেট ছোড়ার পর তেল আবিব, পেটাহ তিকবা, হার্জলিয়া এবং রামাত হাসারোনে বিকট শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তেলআবিবসহ অন্যান্য জায়গায় রকেট ছোড়ার তথ্য নিশ্চিত করেছে হামাস। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, “আমাদের জনগণের ওপর ইহুদিবাদীদের গণহত্যার প্রতিবাদে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।”

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, রাফার যে স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা। আর তাদের ফাঁকি দিয়েই সেখান থেকে হামলা চালাতে সমর্থ হয়েছে হামাসের যোদ্ধারা।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, তেল আবিবে কয়েকটি রকেট আঘাত হানার তথ্য জানা গেছে। এসব রকেটের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার