শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৮:০৩:০০ পূর্বাহ্ন

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জনসাধারণের ক্ষমাতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দূর্ণীতি হ্রাস করে সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করতে হবে। এই মহৎ উদ্দেশ্যেই তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা জানা অত্যন্ত প্রাসঙ্গিক। সকল নাগরিকের অধিকার রয়েছে তথ্য জানার। তাই তাদেরকে সঠিক তথ্য প্রদান করতে হবে।

রোববার (২৬ মে) সিলেট সার্কিট হাউজের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে ও উপসচিব (প্রশিক্ষণ) বিমলেন্দু ভৌমিকের পরিচালনায় কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন সেক্টরের মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি, শিশুশ্রম নিরসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক