অগ্রণী ব্যাংক পিএলসি গোডাউন বাজার শাখা, বিয়ানীবাজার, সিলেট হতে গোডাউন বাজারে নবনির্মিত ভবনে নব আঙ্গিকে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২১ মে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সার্কেল সচিবালয়ের মহাব্যবস্থাপক রূবানা পারভীন। এসময় তিনি বলেন, বাড়ির পাশে সকল আধুনিক সেবা নিয়ে অগ্রণী ব্যাংক আপনাদের পাশে আছে। আপনাদের সকল আধুনিক সেবা দেওয়ার জন্য অগ্রণী ব্যাংক অঙ্গীকারবদ্ধ। প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-পূর্ব অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোর্শেদা আক্তার।
অগ্রণী ব্যাংকপিএলসি দেউলগ্রাম বাজার শাখা, সিলেটএর ব্যবস্থাপক ধ্রুব রঞ্জন রায় এর সঞ্চালনায় ও গোডাউন বাজার শাখার ব্যবস্থাপক শাহীনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয়, সিলেট-পূর্ব অঞ্চল, সিলেট এর সিনিয়র অফিসার দীপক রঞ্জন সরকার। অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুসুফিয়ান, অবঃ প্রধান শিক্ষক, মিছবাহ উদ্দিন, সভাপতি, গোডাউন বাজার ব্যবসায়ী কমিটি, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল কাদির বেলাল, আব্দুর করিম, হেলাল মিয়া ও ইউপি সদস্য সরোয়ার হোসেন ও বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক দ্বীপ মজুমদার।
বক্তারা অগ্রণীব্যাংকের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও অগ্রণীব্যাংকের সাথে ব্যংকিং সেবা অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করেন। বিশেষ অতিথি মোর্শেদা আক্তার গ্রাহকদেরকে অগ্রণী ব্যাংকের সাাথে ব্যাংকিং সেবা নেওয়ার আহ্বান জানান ও প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে বেশি করে রেমিট্যান্স নিয়ে আসার অনুরোধ করেন।
এলএইচ




