সপ্তাহব্যাপী তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সপ্তাহব্যাপী তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৮:১৯:২২ পূর্বাহ্ন

সপ্তাহব্যাপী তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি


জৈন্তাপুর উপজেলায় তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই স্বস্তির বৃষ্টি নামলো রবিবার বিকেলে।

রবিবার (২৬ মে) বিকেল ৬ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার দক্ষিণ আকাশ কালো করে তীব্র বেগে দমকা বাতাস শুরু হয়। এ সময় জৈন্তাপুর স্টেশন বাজার এলাকায় অবস্থানরত সাধারণ মানুষ স্বস্তি নিয়ে দোকানপাট বিপনি বিতান থেকে রাস্তায় নেমে আসে। কেউ কেউ উঠে পড়েন মার্কেটের ছাদে।

মিনিট পাঁচেক চলা শীতল দমকা হাওয়ার মধ্য শুরু হয় ভারী বর্ষণ। এ সময় স্টেশন বাজার এলাকায় মানুষ ছুটোছুটি করে মার্কেটের বারান্দায় অবস্থান নেয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলমান ভারী বৃষ্টিতে মানুষের মধ্য স্বস্তি দেখা যায়। কেউ কেউ খালি গায়ে তীব্র গরমের অস্বস্তি থেকে রক্ষা পেতে বৃষ্টিতে ভিজতে   নেমে পড়েন রাস্তায়। 

এদিকে দমকা বাতাস শুরুর সাথে সাথে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এক ঘন্টা ভারীবৃষ্টির পর থেমে থেমে বজ্রপাত চলতে থাকে। কয়েকটি বজ্রপাতের মাত্রা ছিলো খুব বেশী।

এদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে আবাসিক প্রকৌশলী জৈন্তাপুর সজল চাকলাদার জানান, আবহাওয়া প্রতিকূল থাকায় এবং ব্যপক বজ্রপাতের কারণে ৩৩ কেভি সংযোগ লাইন বন্ধ রয়েছে। বজ্রপাত  ও দমকা বাতাস কমে আসলে যদি বড় ধরনের কোন ফল্ট না হয় তাহলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি নিশ্চিত করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক