গোয়াইনঘাটে স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৮:৫৫:৪৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি

ছবি : নিজস্ব


সারাদিনের কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি।মানুষের মাঝে উচ্ছ্বাসের আমেজ শীতলতার পরশে স্বস্তিতে উপজেলাবাসী।

রোববার (২৬ মে) সন্ধ্যার দিকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের হালকা গর্জন ও ঝড়ো বাতাস।

তবে বৃষ্টির কারণে ব্যস্ত মানুষকে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে। প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর  আবহাওয়া শীতল হয়েছে।

এদিন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব টাইমলাইনে স্বস্তির বৃষ্টি আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেছেন।।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক