গোয়াইনঘাটে স্ত্রীকে লন্ডন নেওয়ার প্রলোভনে পাঁচ লাখ টাকা হাতিয়েছে স্বামী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্ত্রীকে লন্ডন নেওয়ার প্রলোভনে পাঁচ লাখ টাকা হাতিয়েছে স্বামী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ১১:২৪:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্ত্রীকে লন্ডন নেওয়ার প্রলোভনে পাঁচ লাখ টাকা হাতিয়েছে স্বামী

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে স্ত্রী-কে লন্ডন নেওয়ার প্রলোভন দেখিয়ে গরীব পিতার ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্বামী। 

ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দিঘীরপার গ্রামে।

মামলা সূত্রে,জানা গেছে গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দিঘীরপার গ্রামের দিনমজুর আজিজুর রহমানের কন্যা নাসিমা আক্তারকে গত ০৮-০৯-২০২৩ইং তারিখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়স্থপাড়া (পূর্ব বলদী) গ্রামের সাইফুল্লাহ মিয়ার ছেলে নজরুল, মুসলিম শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।বিয়ের পরে শ্বশুর বাড়িতে ৪/৫মাস সংসার করেন তারা।নজরুলের বাড়িতে কখনও স্ত্রী নাসািমাকে নেয়নি। বিয়ের পরে স্বামী নজরুল শ্বশুর বাড়ির লোককে বলে তার লন্ডনের ভিসা হয়ে গেছে। তাই তার স্ত্রীকে সাথে নিয়ে লন্ডন যাবে।  নববধূবেশী নাসিমাকে আইএলটিএস করতে হবে। আইএলটিস সম্পন্ন করে ভিসা প্রসেসিং এর কথা বলে প্রাথমিক ৫লাখ টাকা হাতিয়ে নেয় নজরুল।

এরপরে আবারো আরও ৫লাখ টাকা দাবি করে নজরুল। এতে স্ত্রী নাসিমার মনে সন্দেহ জাগলে এক পর্যায় ভিসার কাগজ পত্র নাসিমা দেখতে চাইলে তখন থেকে স্বামী নজরুল পলাতক হয়ে যায়। এর ভিতরে নাসিমা অন্তঃসত্ত্বা হয়ে য়ায়। তখন স্বামী নজরুল তার স্ত্রীকে বলে আরও ৫লাখ টাকা দিলে সংসার করবে নতুবা তালাক দিবে।

এঘটনায় নাসিমা বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

স্বামী নজরুলের মোবাইল ফোনে কথা হলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন আমি ডির্ভোস লেটার পাটিয়েছি।

ভুক্তভোগী নাসিমা জানান আমি ৮মাসের অন্তঃসত্ত্বা, আমাকে লন্ডন নেওয়ার কথা বলে আমার গরীব পিতার কাছ থেকে ৫ লাখ টাকা আমার স্বামী নিয়েছেন। আমি এই প্রতারণার ন্যায্য বিচার চাই।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক