সিলেটে আনসার ও ভিডিপি ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের প্রশিক্ষন সমাপনী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সিলেটে আনসার ও ভিডিপি ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের প্রশিক্ষন সমাপনী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন

সিলেটে আনসার ও ভিডিপি ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের প্রশিক্ষন সমাপনী

ছবি : নিজস্ব


সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৯২ জন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের ২১ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষন সমাপনী হয়েছে।

রবিবার ( ২৬মে ) সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি সিলেট রেন্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম,পিভিএমএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী,বিভিএমএস। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে।

সন্ত্রাস দমন,বাল্যবিবাহ রোধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,শিশু পাচার বন্ধে ও আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য আরো বলেন, তোমরা চাকরি পেয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের লোন নিয়ে গরু, ছাগল,হাস,মুরগী পালন করে নিজের এবং পরিবারের ও দেশের উন্নয়ন ঘটিয়ে প্রমান করতে হবে যে আমরা মহিলারাও পারি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক সিলেট রেন্জ মোঃ মশিউর রহমান মানিক, সার্কেল এডজুট্যান্ট সিলেট জেলা এএসএম এনামুল হক, সার্কেল এডজুট্যান্ট হবিগঞ্জ শুভাশীষ চক্রবর্তী, সার্কেল এডজুট্যান্ট দক্ষিণ সুরমা মোসাঃ তানিয়া লাইজু খানম ও প্রশিক্ষকবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক