আজ সিলেটের ১১ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

আজ সিলেটের ১১ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৮:১৯:০৬ পূর্বাহ্ন

আজ সিলেটের ১১ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

ছবি: সংগৃহীত


ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ১১টি উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিবেন আজ সোমবার। দুই ধাপে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

এরমধ্যে প্রথম ধাপে সিলেট ও হবিগঞ্জ জেলার ৬টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সিলেটের বিভাগীয় কমিশনার শপথ পাঠ করাবেন সকাল ১১টায়।

দিত্বীয় ধাপে দুপুর সাড়ে ১২টার দিকে বিভাগীয় কমিশনার শপথ পাঠ করাবেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৫ উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের।

প্রথম ধাপে সিলেট ও হবিগঞ্জের যে ৬ উপজেলার জনপ্রতিনিধিরা শপথগ্রহণ করবেন সেই উপজেলাগুলো হচ্ছে, সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, গোলাপগঞ্জ এবং হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলা।

দ্বিতীয় ধাপে শপথ নিবেন সুনামগঞ্জে দিরাই শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া বড়লেখা ও জুড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ। 

জেবি/এইচএবি/এসএইচটি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক