আগামীর কৃষি হবে আধুনিক এবং স্মার্ট কৃষি-মো. মতিউজ্জামান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

আগামীর কৃষি হবে আধুনিক এবং স্মার্ট কৃষি-মো. মতিউজ্জামান

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৮:৩৩:৪০ পূর্বাহ্ন

আগামীর কৃষি হবে আধুনিক এবং স্মার্ট কৃষি-মো. মতিউজ্জামান

ছবি: সংগৃহীত


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান বলেছেন,আগামীর কৃষি হবে আধুনিক এবং স্মার্ট কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্য শস্য রপ্তানি করা সম্ভব হবে। সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

কোনো জমি পতিত রাখা যাবে না। পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে। আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। তিনি সিলেটের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে সরকার গৃহীত কর্মসূচি বাস্তবায়নের জন্য কৃষি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

তিনি রবিবার (২৬ মে) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডীপুলে কৃষি তথ্য সার্ভিস, সিলেট আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত পতিত জমিতে ফসল উৎপাদনে স্মার্ট কৃষি প্রযুক্তি ও গণমাধ্যম শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, শাবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, সুনামগঞ্জের উপ পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি তথ্য সার্ভিস সিলেট আঞ্চলিক কার্যালয়ের কৃষি অফিসার কৃষিবিদ মো. আমিনুর ইসলাম।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের ১৯টি দপ্তর, সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও কৃষক প্রতিনিধি এবং কৃষি তথ্য সার্ভিস অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

জেবি/এইচএবি/এসএইচটি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক