বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৪:২৩:১৬ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক


মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সত্তরের দশকের ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের বাসিন্দা সমাজসেবী ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন আর নেই।

রবিবার দিবাগত রাত ১২.১০ মিনিটে সিলেটের আম্বরখানা বড়বাজারস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি।

সোমবার (২৭ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগ হারাল তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত সৈনিককে।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক