কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৫:৪১:৪৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন


'শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা।' প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে । এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ছাঈদ মিয়া প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক