কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতির ইন্তেকাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতির ইন্তেকাল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৬:৪৫:৫৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতির ইন্তেকাল


মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সত্তরের দশকের ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন (৭৪) দিবাগত রাত সোমবার (২৭ মে) ১২টার দিকে সিলেটের আম্বরখানা বড়বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।   দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (২৮ মে) বাদ জোহর সিলেট আম্বরখানা বড় বাজার জামে মসজিদে প্রথম জানাজা ও একই দিনে বাদ আছর গৌরিনগর প্রাইমারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ নুরুল আমিনের মৃত্যুতে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি' গভীর শোক করেছেন। এক শোকবার্তায় ইমরান আহমদ এমপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক