"নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই"এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে দুটি উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (২৭ মে) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বর এবং প্রেসক্লাবে বৃক্ষ রোপন করা হয়।জৈন্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া ও কানাইঘাট উপজেলায় উদ্ভোদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন এবং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন চৌধুরী।
বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমেদ, সিলেটের বিশিষ্ট সাংবাদিক সংগঠনের সদস্য এম এ হান্নান, সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সদস নাজমুল ইসলাম প্রমুখ।
এলএইচ




