জৈন্তাপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৭:১৭:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল


জৈন্তাপুর উপজেলায় দুই কন্যা সন্তানের জননীর মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। স্বামীর পরিবারের দাবী হঠাৎ অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ দিকে নিহত ওই গৃহবধূর স্বজনদের দাবী শারীরিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর নাম সালমা বেগম (২৮)। সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াগ্রাম হর্নি এলাকার বালু শ্রমিক আবু বক্করের স্ত্রী। আবু বক্কর একই গ্রামের মৃত আবদুল হান্নানের পুত্র।

সালমা বেগমের পৈতৃক বাড়ী জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী কাঁঠালবাড়ী এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুন নূর। ১১ বছর আগে তাদের বিয়ে হয়। 

পুলিশ আরো জানায় সোমবার (২৭শে মে) সকাল ১১:০০ ঘটকায় নিহতের স্বামী আবু বক্কর তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হিল্লোল সাহা জানান, সালমাকে হাসপাতালে পৌছানোর পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ নিয়ে স্বামী আবু বক্কর চলে যায়।

এর ঘন্টা দুয়েক পর পুনরায় স্বামী আবু বক্কর তার শ্বশুরবাড়ীর লোকজন সহ সালমাকে নিয়ে হাসপাতালে আসলে সালমার বড় ভাই চেরাগ আলি ও ছোটভাই আইয়ুব আলি দাবী করেন শারীরিক নির্যাতনের কারণে তার বোনের মৃত্যু হয়েছে। ভাইদের এমন দাবীর প্রেক্ষিতে ডাঃ হিল্লোল সাহা জৈন্তাপুর মডেল থানায় বিষয়টি অবগত করলে সেকেন্ড অফিসার শাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশের টিম এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। 

প্রাথমিকভাবে নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন সনাক্ত করতে পারে নি দায়িত্বরত চিকিৎসক। তবে সালমা বেগম রক্তশুন্যতায় ভোগছিলেন বলে নিশ্চিত করেন চিকিৎসক। 

এদিকে নিহত সালমা বেগমের ভাই চেরাগ আলি দাবী করেন তার বোনের সংসারে অশান্তি লেগে থাকতো।  তিনি ও তার পরিবার দাবী করেন তার বোনের মৃত্যু নির্যাতনের কারণে হয়ে থাকতে পারে। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত)  মোহাম্মদ আল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সালমার স্বামী আবু বক্করকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট  হাতে আসলে মৃত্যুর  প্রকৃত ঘটনা অনুসন্ধান করা যাবে বলেন তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সালমার স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছিলো বলে তিনি নিশ্চিত করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক