জৈন্তাপুরে ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে মধ্যরাত থেকে দমকা বাতাসের সাথে ভারীবৃষ্টি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে মধ্যরাত থেকে দমকা বাতাসের সাথে ভারীবৃষ্টি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে মধ্যরাত থেকে দমকা বাতাসের সাথে ভারীবৃষ্টি


ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে জৈন্তাপুরে মঙ্গলবার মধ্যরাত থেকে দমকা বাতাসের সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে  বিঘ্ন সৃষ্টি হয়। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূল অতিক্রম করে স্হল নিম্মচাপ হিসেবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ হয়ে ভারতের আসাম, মেঘালয় রাজ্যে প্রবেশ করে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যাবে।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যা নাগাত রেমালের প্রভাব পড়তে শুরু করে জৈন্তাপুর উপজেলায়। দিনভর গুড়ী গুড়ী বৃষ্টির পর সন্ধ্যার পর বাড়তে থাকে বৃষ্টির পরিমান। রাত ১২:০০ ঘটিকার পর শুরু হয় ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা বাতাস। রাত ৩:০০ ঘটিকায় বাতাসের মাত্রা বৃদ্ধি পায় ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত একটানা ভারী বর্ষণ অব্যাহত থাকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। 

এদিকে ভারীবৃষ্টিপাতের ফলে পাহাড় টিলা ধ্বসের আশংকায় সতর্কতামুলক প্রচারণা চালিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনা মোতাবেক উপজেলার ছয়টি ইউনিয়নের যেসব এলাকায় টিলা পাহাড় বেষ্টিত সেই এলাকার মানুষদের সতর্ক করতে ও ভারী বৃষ্টিপাত চলাকালে টিলার নিচে থাকা বাড়ী ঘরে অবস্থান না করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সতর্কতামুলক প্রচারণা চালাতে বলা হয়েছে।

এদিকে ঘুর্ণিঝড় রেমাল ও অন্যান্য দুর্যোগ  মোকাবেলায় সোমবার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের উদ্যেগে দু্র্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান  ফখরুল ইসলামের সভাপতিত্বে  সিদ্ধান্ত গৃহীত হয় যে  ২নং জৈন্তাপুরন ইউনিয়নে সার্বক্ষণিক কন্ট্রোল রুম  খোলা হয়েছে, উক্ত কন্ট্রোল রুমের নাম্বার ০১৭২৩৩৩৮৭০৫ যেখানে ২৪ ঘন্টা ফোনে খবরাখবর  আদানপ্রদান করার কথা জানানো হয়। এছাড়াও জনগণকে সতর্ক করার জন্য সকল ওয়ার্ড সদস্যকে অনুরুধ করা হয় এবং ব্যাপকহারে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা অন্য যেকোনো মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়ে যাবার অনুরোধ করা হয়।

সেইসাথে টিলার আশেপাশের জনসাধারণকে সতর্ক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে    উপস্থিত সকলকে অনুরোধ করা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক