সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হচ্ছে ‘প্রথম টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স-২০২৪’।
সোমবার (২৭ মে) সকালে হাসপাতালের কনফারেন্স হলে এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূরুল হুদা নাঈমের সভাপতিত্বে এবং ফেইজ-বি রেসিডেন্ট ডা. অরূপ রাউতের সঞ্চালনায়ে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক।
এসময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তীসহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগ, সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ এবং পার্কভিউ মেডিকেল কলেজ থেকে আগত নাক-কান-গলা বিভাগের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে আগত অটো-ল্যারিংগলোজিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক, দেশবরেণ্য অটো-লজিস্ট অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, ক্যাডাভার বোন ডিসিকশন পরিচালনা করেন। তিনি হাতে-কলমে অতি সূক্ষ্ণভাবে প্রশিক্ষণার্থীদের দেখিয়ে এবং বুঝিয়ে দেন।
প্রধান অতিথি অধ্যাপক ডা:শিশির রঞ্জন চক্রবর্তী দক্ষ সার্জারির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই উল্লেখ করে এ হাসপাতালের নাক-কান-গলা বিভাগকে এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানান । নাক-কান-গলা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা এবং কক্লিয়ার ইমপ্লান্ট সফলতার সাথে সম্পন্ন করে যাচ্ছে উল্লেখ করে এই প্রোগ্রাম আয়োজনেও ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, ‘টারশিয়ারি লেভেল হাসপাতালে এ রকম প্রশিক্ষণ আরো বেশি করে আয়োজন করা হলে দক্ষ চিকিৎসক তৈরি হবে। এতে করে গরীব রোগীরা প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা সেবা পাবে।’
এ পর্যন্ত ৬২ জন রোগীর কানে সফল কক্লিয়ার ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান ইএনটি বিভাগের প্রধান ও কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের ডাইরেক্টর ডা. নূরুল হুদা নাঈম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোর্স সমন্বয়কারী সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণ কান্ত ভৌমিক ও সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী।
উল্লেখ্য, সিলেটে প্রথমবারের মতো এধরণের কানের সার্জারির ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ৩ দিন ব্যাপী চলবে।
উল্লেখ্য, তিন দিনব্যাপি এই ওয়ার্কশপে রিসোর্চ পারসন হিসেবে অংশগ্রহণ করবেন ঢাকা থেকে আগত বিএসএমইউ-এর অটোলজি ডিভিশনের প্রধান প্রফেসর ডা. এএইচএম জহিরুল হক, মিডফোর্ড-এর ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, জাতীয় নাক-কান-গলা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. জাকারিয়া সরকার।
লোকাল ফ্যাকাল্টি হিসেবে ডা. নূরুল হুদা নাঈম নাঈমের সাথে কাজ করবেন ডা. মো. শাহ কামাল, ডা. মখলেছুর রহমান শামীম, ডা. আব্দুল কাইয়্যুম, ডা. কৃষ্ণ কান্ত ভৌমিক, ডা. দেবাশীষ বসু, ডা. সৈয়দ নাফি মাহদী, ডা. এম নুরুল ইসলাম, ডা. মানস কান্তি সিংহ।
হাতে-কলমে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ডা: আমজাদ হোসেন, ডা: রুপক, ডা: আরিফ, ডা. আব্দুল হাফিজ শাফি, ডা. জহিরুল ইসলাম, ডা. মাসুম বিল্লাহ, ডা: অরুপ রাউত, ডা. তারেক, ডা. হাসান আতিক, ডা. রানা, ডা. অমিত, ডা. বিজন, ডা. ওসমান।
প্রশিক্ষণার্থীরা নিজেরাও কানের সূক্ষ্ণ সার্জারির জন্য প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এলএইচ




